শিক্ষা

গোপালপুরে বিনা মূল্যের ১০ হাজার পাঠ্যবই ‘গায়েব’

বিনা মূল্যের পাঠ্যবই (ফাইল ছবি)
বিনা মূল্যের পাঠ্যবই (ফাইল ছবি)

পহেলা জানুয়ারি সাড়ম্বরে বই উৎসব হবে প্রতিটি স্কুলে। শিশুরা বিপুল উৎসাহে নতুন বই নিয়ে ফিরবে বাড়ি। কিন্তু গোপালপুর উপজেলায় বিনা মূল্যের ১০ হাজার পাঠ্যবই গায়েব হওয়ায় অনেক শিশু প্রয়োজনীয়সংখ্যক বই পাবে না বলে জানানো হয়েছে।

জানা যায়, গত ৮ ডিসেম্বর সংশ্লিষ্ট পরিবহন ঠিকাদার প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৫ হাজার পাঠ্যবই গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মর্জিনা পারভীনকে চালানমূলে বুঝিয়ে দেন। শিক্ষা অফিসার এসব বই উপজেলা পরিষদ মিলনায়তনের স্টোর রুমে না রেখে নিজ দায়িত্বে সূতি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রেখে দেন। গত ২২ ডিসেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে ডেকে এনে প্রয়োজনীয়সংখ্যক বই বুঝিয়ে দেওয়ার সময় দেখা যায় পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান ৪ হাজার ৯৫০ এবং ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ হাজার ৫০সহ মোট ১০ হাজার বই গায়েব হয়ে গেছে।

এদিকে পাঠ্যপুস্তক গায়েব হওয়ার ঘটনায় দায়িত্ব পালনের গাফিলতির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মর্জিনা পারভীনের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কতৃ‌র্পক্ষ বরাবর সুপারিশ করা হবে না তার সন্েতাষজনক জবাব চেয়ে গত ২৩ ডিসেম্বর শোকজ করেন টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ।

থানার ওসি মোশারফ হোসেন বলেন, বই গায়েব হওয়ার বিষয়ে শিক্ষা অফিস তাদেরকে কিছু জানায়নি। / ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ