শিক্ষা

এসএসএসির ফল ৩০ ডিসেম্বর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নায়েম ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল তৈরির কাজ শেষ, এখন প্রকাশের অপেক্ষা।

এ বিষয়ে রোববার আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেছিলেন, আমরা ফল প্রকাশের জন্য সার্বিকভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী সম্মতি দিলে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যেকোনো দিন তারিখ নির্ধারণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিকভাবে ৩০ তারিখের কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি।

তবে ২৮ তারিখের পর এ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

করোনা প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ