শিক্ষা

৬ষ্ঠ থেকে এসএসসি’র জন্য মাউশি’র নতুন ক্লাস রুটিন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

নতুন বছরে (২০২২ সালে) মাধ্যমিক বিদ্যালয়ে কোন রুটিনে ক্লাস হবে তা নির্দিষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মাউশি মহা-পরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন বছরের জন্য নির্ধারিত রুটিন সম্পর্কে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন ৪টি বিষয়ের উপর ক্লাস নেয়া হবে। ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে সপ্তাহে প্রতিদিন (বিদ্যালয় খোলা থাকা সাপেক্ষে) ক্লাস হবে এবং দিনে ৩টি বিষয়ের ওপর ক্লাস নেয়া হবে। অন্যদিকে, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে সপ্তাহে দুইদিন ৩টি করে বিষয়ের ওপর ক্লাস নেয়া হবে। আবার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ৩টি বিষয়ে ক্লাস নেয়া হবে।

মাউশি সূত্র জানায়, নতুন রুটিনে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুসারে পরিচালনা করা হবে। স্ব-স্ব প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চলমান রাখবে।

উল্লেখ্য, বিগত বছরের (২০২১) শিক্ষাবর্ষেও সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ