শিক্ষা

এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে সরকার এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না।

রোববার (১৬ জানুয়ারি) সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (পিএটিসি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। এদিন দুপুরের আগে পিএটিসি-তে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরালোভাবে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই কর্মসূচিতে ভাটা পড়ার একটা আশঙ্কা রয়েছে। আমরা পর্যালোচনা করছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও সংক্রমণের খবর পাইনি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরও এ ব্যাপারে নজর রাখছে। করোনা বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি রয়েছে, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগে আছি। এখনও ভাবছি না শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কথা। কারণ যতদূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে, ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলা করতে হবে সেটাই সিদ্ধান্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ