শিক্ষা

শিক্ষামন্ত্রী-শাবি শিক্ষার্থীদের অনলাইন বৈঠক: অনশন ভাঙার সিদ্ধান্ত আজ

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে অনলাইন বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২২ জানুয়ারি) রাত ১২ টার দিকে রুদ্ধশ্বাস এ বৈঠকে বসেন তিনি।

জানা গেছে, বৈঠকে শিক্ষামন্ত্রীর প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনের ১২৯ নম্বর কক্ষে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ কয়েকজন নেতা। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন ১০ জন। তাদের মধ্যে দুই জন অনশনকারী। তারা হলেন, কাজল দাস ও জাহিদুল ইসলাম অপূর্ব।

এ বৈঠক এক ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল জানান, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আন্তরিক। শিক্ষার্থীদের দাবি দাওয়া আদায়ে আরো আলোচনা করতে চান। এসময় মন্ত্রী শিক্ষার্থীদের অনশন ভাঙ্গার অনুরোধ করেন।

এর জবাবে শিক্ষার্থীরা জানিয়েছেন, বাকি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি রবিবার জানানো হবে।

শফিউল আলম নাদেল আরো জানান, যেসব শিক্ষার্থী আন্দোলনে যুক্ত সেসব শিক্ষার্থীর যে কোনো সমস্যা দেখবেন বলে শিক্ষামন্ত্রী বলেছেন। তিনি জানান, লিখিতভাবে সব দাবি-দাওয়া জমা দিলে সেসব সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর সহযোগিতা থাকবে। / আমাদেরসময়

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ