শিক্ষা

শাবিপ্রবিতে অবরোধ প্রত্যাহার: ভিসির পদত্যাগে অহিংস আন্দোলনের ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভিসি বিরোধী শিক্ষার্থী সমাবেশ / Jugantor
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভিসি বিরোধী শিক্ষার্থী সমাবেশ / Jugantor

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবন ও প্রধান ফটকসহ সব ধরনের অবরোধ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (২৬ জানুয়ারি) সকালে শাবিপ্রবির সাবেক শিক্ষক ও লেখক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে আন্দোলনকারী শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হন।

তবে, উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অহিংস আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

একইদিন সন্ধ্যায় শাবিপ্রবির এই আন্দোলনের প্রেক্ষিতে ব্রিফ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি ওই সময় শিক্ষার্থীদের দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হবে জানিয়ে আন্দোলন কর্মসূচি বন্ধ করার আহ্বান জানান।

এছাড়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হবে বলেও উল্লেখ করেন দীপু মনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ