শিক্ষা

রাবিতে চতুর্থ দফায় বাড়ল ভর্তির সময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

চতুর্থ দফায় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময় বাড়ালো রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরে ভর্তি পরীক্ষা হওয়ায় পরবর্তীতে শিক্ষার্থীরা সেখানে চান্স পাওয়ায় এখানে ভর্তি বাতিল করে চলে যাচ্ছে। তাই এখানে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তী মেরিট অনুযায়ী ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত এ ইউনিটে ৬৭, বি ইউনিটে ২৫ টা মিলে ৯২ টি আসন ফাঁকা ছিল। তবে সি ইউনিটে কোন আসন ফাঁকা নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ