শিক্ষা

ঢাবি ছাত্রলীগের হল কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হোসেন সাদ্দাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।

এই কমিটি আগামী এক বছরের জন্য কার্যকরী থাকবে।

নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পদক হলেন: মাস্টারদা সূর্যসেন হলে সভাপতি মো মারিয়াম জামান খান সাধারণ সম্পাদক সিয়াম রহমান।

হাজী মুহাম্মদ মুহসীন হলে সভাপতি শহিদুল হক শিশির সাধরণ সম্পাদক মোহাম্মদ হোসেন। শহীদ সার্জেন্ট জহরুল হক হলে সভাপতি কামাল উদ্দিন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সভাপতি মেহেদী হাসান শান্ত, সাধরণ সম্পাদক মাহবুবুর রহমান।

স্যার এফ রহমান হলে সভাপতি মো রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম শাহরিয়ার মুন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সভাপতি ইউসুফ উদ্দীন খান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ লিমন।

কবি জসীম উদ্দীন হলে সভাপতি সুমন খলিফা (ওয়ালিউল খলিফা), সাধারণ সম্পাদক লুৎফর রহমান। সলিমুল্লাহ মুসলিম হলে সভাপতি তানভীর শিকদার সাধারণ সম্পাদক মিশাত সরকার।

বিজয় একাত্তর হলে সভাপতি সজিবুর রহমান সজিব সাধারণ সম্পাদক আবু ইউনুস।জগন্নাথ হলে সভাপতি কাজল দাস সাধারণ সম্পাদক অতনু বর্মন।

ফজলুল হক মুসলিম হলে সভাপতি আনোয়ার হোসেন নাঈম সাধারণ সম্পাদক আবু হাসির মুক্ত। শহীদুল্লাহ হলে সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ , সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম।

অমর একুশে হলে সভাপতি এনায়েত এস মনম,সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।

ছাত্রীদের ৫ হল:

বেগম রোকেয়া হলে সভাপতি আতিকা বিনতে হোসেন সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথ্বা।শামসুন্নাহার হলে সভাপতি খাদিজা আক্তার ঊর্মি, সাধারণ সম্পাদক নুসরাত নীলা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সভাপতি কোহিনূর আক্তার আঁখি সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন।

কুয়েত মৈত্রী হলে সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি। বেগম সুফিয়া কামাল হলে সভাপতি পূজা কর্মকার, সাধারণ সম্পাদক রূমা আক্তার ডলি।

উল্লেখ্য, পাঁচ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর গত ৩০ জানুয়ারি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলন। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ