রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেলকে চাপা দেওয়া ট্রাকের চালককে আটক করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
আটক চালকের নাম মো. টিটু (৪২)। তার বাড়ি কাশিয়াডাঙ্গা থানার বালিয়ায়।
বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ। তিনি বলেন, তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হবে।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় নিহত হন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল। তিনি শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন।