শিক্ষা

গুচ্ছ পদ্ধতির ফল, ইবিতে খালি আছে ১৪৭৫ আসন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্প্রতি শেষ হয়েছে। তবে এখনো তিন ইউনিটে ১৪৭৫টি আসন খালি থেকে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল গণমাধ্যমকে এই তথ্য জানায়। ইবিতে এখনো খালি আছে ১৪৭৫ টি আসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ বছর গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হওয়ার কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। তাই এ সব আসন এখনো খালি থেকে গেছে।

দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শেষ হয় চলতি বছরের ২৫ জানুয়ারি। এতে তিন ইউনিটে মোট ২৭০ জন শিক্ষার্থী ভর্তি হয়। এর আগে প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হয় গেল ১১ জানুয়ারি। তখন ৩ ইউনিটে ভর্তি হয় ৩৫০ জন শিক্ষার্থী।

সব মিলিয়ে তিনটি ইউনিটে মোট ২০৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছে ৬২০ জন। ফলে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩৪৯টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৮২৯টি এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন খালি রয়ে গেছে।

খালি আসনগুলোতে ভর্তির জন্য আগামী ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধা তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে মেধা তালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ।

‘বি’ ইউনিটের সমন্বয়ক ড. দেবাশীষ শার্মা বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার ফলে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে। র‌্যাংকিং অনুযায়ী পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি কার্যক্রম সম্পন্ন করলে এমন সংকট তৈরি হতো না।

ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ