করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধু থাকবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এই বন্ধ আরও বাড়তে পারে বলে ইংগিত দিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার মুঠোফোনে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। এ পরিস্থিতিতে এক সপ্তাহ ছুটি বাড়তে পারে।
তিনি বলেন, যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ ভাগ, তাই ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।
করোনা পরিস্থিতির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন বন্ধ আছে। সশরীরে পাঠদান বন্ধ থাকবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগেও দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল সশরীরে পাঠদান। অন্যদিকে, সবকিছু সচল রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনাও।