শিক্ষা

ঢাবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক সামাদ

ঢাবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক সামাদ
ঢাবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক সামাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক মনোনীত হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ক্লাবে সংগঠনের এক সভায় তিনি এ পদে মনোনীত হন। এর আগে তিনি সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন।

সভায় দুজন যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকরাম হোসেন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুর রহিম।

এদের মধ্যে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন ঢাবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ছিলেন। আর ড. মো. আবদুর রহিম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ