শিক্ষা

রকেট তৈরি করল ময়মনসিংহের শিক্ষার্থীরা

বাংলাদেশে রকেট আবিষ্কারে করল একদল তরুন
বাংলাদেশে রকেট আবিষ্কারে করল একদল তরুন

দেশের তৈরি রকেট উড়বে মহাকাশে। শুনতে কিছুটা অবাক লাগলেও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের স্বপ্নবাজ একদল তরুণ শিক্ষার্থী তা বাস্তবে রুপ দিতে যাচ্ছেন। তারা উদ্ভাবন করেছেন প্রোটো টাইপের ৪টি রকেট। যার নাম দেয়া হয়েছে ধুমকেতু ওয়ান এবং ধুমকেতু টু।

তবে, এসব রকেট আকাশে উড়তে সক্ষম কি না, তা এখনো পরীক্ষা করা হয়নি। এ জন্য সরকারের সহায়তা চাইছেন তারা।

তরুনরা জানান, আকাশে উড়ার প্রথম ধাপ সম্পন্ন করেছে ধুমকেতু ওয়ান রকেটটি। রাখা হয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্টিক্যাল এন্ড ইলেক্টনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের নেতৃত্বে রকেট তৈরির কাজ শুরু করেন তারা। দীর্ঘ চার বছরের গবেষণায় যার প্রথম ধাপের পূর্ণতা মিললো এ বছর (২০২২ সালে)।

২০১৯ সালে কাজ শুরু করে তিন বছরের গবেষণায় প্রাথমিক সফলতার কাছাকাছি পৌঁছার দাবি তরুণদের।

প্রজেক্টটি এখন শেষ ধাপে রয়েছে। রকেটটি ২০ কিলোমিটার উপরে উঠবে সাথে সাথে নেমেও আসবে। তবে রকেটটি বাস্তবে আকাশে উঠবে কিনা তা এখনো পরীক্ষা করা হয়নি। ৬ ফুট উচ্চতার এই রকেটটি নিয়ে কাজ করতে ডিজাইন করা হয়েছে একটি সফ্টওয়ার।

টিম লিডার নাহিয়ান আল রহমান জানান, ছাত্রদের সফলতায় গর্বিত শিক্ষকরা। তারা রকেট প্রজেক্টটির দৃশ্যমান সফলতার মুখ দেখতে সরকারি সহযোগীতা চায়।

ইইই বিভাগের লেকচারার মো.সালাউদ্দিন আশা করছেন এই প্রজেক্টটি বাস্তবায়নে সরকার এই মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ