শিক্ষা

সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান টানা বন্ধ ছিল দীর্ঘ দিন। ফলে সেশনজট সৃষ্টি হয়েছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে। এতে করে নির্ধারিত সময়ে গ্রাজুয়েশন শেষ করতে পারা নিয়ে হতাশায় ভুগছেন অনেক শিক্ষার্থী। এই হতাশা থেকেই আত্মহত্যা করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী।

জানা গেছে, আত্মহত্যাকারী ছাত্রীর নাম পল্লবী মন্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলাতে।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পল্লবী।

বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবাইদুর রহমান।

গ্রাজুয়েশন শেষ করে বিসিএস পরীক্ষা দিতে চেয়েছিল পল্লবী। কিন্তু, করোনার প্রকোপ বেড়ে যাওয়া ও সরকারি বিধিনিষেধে দীর্ঘ সেশনজটে হতাশায় ভুগছিল সে। তাই আত্মহত্যার পথ বেছে নেয়।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জুবায়দুর রহমান বলেন, আত্মহত্যার বিষয়টা মোটামুটি নিশ্চিত। তার মা আমার কাছে কিছুদিন আগে এসেছিল। জানিয়েছিল, মেয়ে অনেক ডিপ্রেশনে আছে, বিসিএস পরীক্ষাসহ পড়াশোনা বিষয়ে। এ জন্য এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।

পল্লবীর বন্ধু রনি বলেন, ডিপ্রেশন থেকেই পল্লবী আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে আমরা গিয়ে বিস্তারিত জানতে পারব।

শেষ খবর পাওয়া পর্যন্ত পল্লবীকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ