শিক্ষা

শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি দুই-তিন দিনের মধ্যে

গণবিজ্ঞপ্তি
গণবিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ পূরণে বিশেষ গণবিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। রোববার দুপুরে এ তথ্য জানান এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, ‘তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ফাঁকা থাকা পদগুলো পূরণের জন্য বিশেষ বিজ্ঞপ্তি চলতি সপ্তাহের যে কোন দিন প্রকাশ করা হবে। আশা করছি তা আজ অথবা কালই প্রকাশ করবে পারবো।’

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী হওয়ায় এবং মহিলা কোটা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে যায়।

এর আগে গত ২০ জানুয়ারি রাতে সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সুপারিশ করে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এসব প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন চলমান থাকা অবস্থায়ই তাদের নিয়োগ দেয়া হলো। ভেরিফিকেশন রিপোর্টে নেতিবাচক কিছু পাওয়া গেলে তাদের নিয়োগ বাতিল করা হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ