শিক্ষা

বেদে সম্প্রদায়ের জন্য সরকারি স্কুল!

দাউদকান্দিতে বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা
দাউদকান্দিতে বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা

শিক্ষার মান এগিয়ে নিতে এবং সব শ্রেণি পেশা বা সম্প্রদায়কে শিক্ষিত করতে সরকার প্রথমবারের মতো বেদে সম্প্রদায়ের জন্য স্কুল নির্মাণ করেছেন। কুমিল্লা জেলার দাউদকান্তিতে এই স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। স্কুলটি আগামী ২৬ মার্চ উদ্বোধন করা হবে। খবর বাসসের।

সরেজমিনে যেয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার থেকে উত্তর দিকে ভিকতলা গ্রাম। এ গ্রামে স্থানীয়দের সাথে দেড় হাজার বেদে সম্প্রদায়ের বসবাস। বেদে সম্প্রদায়ের সন্তানদের স্কুলমুখী করতেই এ স্কুলটি নির্মাণ করা হয়েছে।

ভিকতলা গ্রামের বেদে সম্প্রদায়ের সভাপতি হাজী ঝারু মিয়া বলেন, তারা আগে নৌকায় বসবাস করতেন। ৮০ এর দশকের একটু জমি কিনে স্থায়ী হন। প্রথমে চার পরিবার আসেন। এখন এখানে দুই শতাধিক পরিবার রয়েছে। বেদে সম্প্রদায়ের জন্য সরকার স্কুল করে দিয়েছেন। এতে তারা খুব খুশি।

স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমেদ বলেন, ভিকতলায় স্কুল প্রতিষ্ঠা হওয়ায় বেদেদের সাথে স্থানীয় শিক্ষার্থীরাও উপকৃত হবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান বলেন, ভিকতলা স্কুলটিতে ৩শ’ শিক্ষার্থী পড়তে পারবে। সরকারী অর্থায়নে বেদে সম্প্রদায়ের শিশুদের জন্যটি স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। তবে তাদের সাথে স্থানীয় শিশুরাও পড়তে পারবে।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভিকতলা, গোলাপের চরে ও মেঘনা উপজেলায় পিছিয়ে পড়া পরিবারের জন্য স্কুল স্থাপন করা হয়েছে। তার মধ্যে দাউদকান্দি উপজেলার ভিকতলায় বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য জেলায় প্রথমবারের মতো স্কুল স্থাপন করা হয়েছে। আগামী ২৬ মার্চ স্কুলটি উদ্বোধন করা হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ