শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত গুণীজনকে সম্মাননা ১২ মার্চ

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উপলক্ষে ১০০ গুণীজনকে সম্মাননা দেবে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার (৪ মার্চ) অ্যাসোসিয়েশনের প্রচার ও যোগাযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আসছে শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’—প্রতিপাদ্যকে সামনে রেখে এই মিলন মেলা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ গুণী ব্যক্তিকে সম্মাননা (মরণোত্তর) দেয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাবির প্রবীণ শিক্ষার্থী মতিউল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ।

রেজিস্ট্রেশন ফি প্রদানের প্রমাণপত্র দেখিয়ে ১০ মার্চের মধ্যে সদস্যদের সিকিউরিটি পাসসহ অন্য উপকরণ সংগ্রহের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ