বিশ্বের ১ কোটি ১০ লাখের বেশি মেয়ে করোনা মহামারি শেষে স্কুলে ফিরতে পারবে না বলে আশঙ্কা করছে ইউনিসেফ। পাশাপাশি আগামী এক দশকে আরও ১ কোটি মেয়ে বাল্যবিয়ের ঝুঁকিতে আছে বলে শঙ্কা জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে এই আশঙ্কা করেন।
তিনি বলেন, করোনা মহামারি (কোভিড-১৯) মেয়েদের জীবনে বিপর্যয় ডেকে এনেছে। স্কুল বন্ধ, অর্থনৈতিক চাপ এবং পারিবারিক সংকটে মেয়েদের স্বাস্থ্য ও ভবিষ্যত ঝুঁকির মধ্যে পড়েছে। এ সবের কারনে আরও ২০ লাখ নারী যৌনা বিকৃতির শিকার হতে পারে বলে সংস্থাটির আশঙ্কা।
এতো কিছুর পরও বিশ্বে নারীদের অর্জন কম নয় বলে উল্লেখ করেন ক্যাথরিন। বলেন, সমতার জন্য লড়াই এখনও শেষ হয়নি। কোভিড-১৯ এর আগে যেমন উল্লেখযোগ্য হারে লিঙ্গ বৈষম্য টিকে ছিল, মহামারির প্রভাবে তা আরও কয়েকগুণ বেড়েছে। আমরা মহামারির তৃতীয় বছরে প্রবেশ করেছি। মহামারি পরবর্তী লৈঙ্গিক সমতা পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি।
আন্তর্জাতিক নারী দিবসে মহামারি পরবর্তী বিশ্বে মেয়েদের জন্য ন্যায় ও সমতার ভিত্তিতে বিশ্ব গড়ার উদাত্ত আহ্বান জানান ক্যাথরিন।