‘রমজানে প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা না রাখার সিদ্ধান্ত সরকারের পলিসির বিষয়। এখানে আমরা কী করতে পারি?’বুধবার (৩০ মার্চ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের অবকাশকালীন বেঞ্চ এ কথা বলেন।
এদিন পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য করা রিটের বিষয়টি আদালতে উপস্থাপিত হয়।
এটি উপস্থাপন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, রিট আবেদনটি আদালতে জমা দিয়েছি। এ বিষয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: