শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমিয়ে আদেশ জারি

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি

রোযার মাস আর তীব্র গরমের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছু্টি কমানো নিয়ে গত কয়েক দিন আলোচনা চলছে। অবশেষে ছুটি কমিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছুটি ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোডিড-১৯)-এর প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।

এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়।

‘উক্ত আদেশ সংশোধনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করা হলো। ’

বিশ্ববিদ্যালয়সমূহের স্ব স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ