শিক্ষা

জাবি’র নতুন ভিসি নুরুল আলম

অধ্যাপক ড. মো. নুরুল আলম। ছবি: সংগৃহীত
অধ্যাপক ড. মো. নুরুল আলম। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. নুরুল আলম।

এর আগে তিনি জাবির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগের ভিসির মেয়াদ শেষ হলে নুরুল আলম এতদিন রুটিন দায়িত্ব হিসেবে উপাচার্যের দায়িত্ব পালন করেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক ড. মো. নুরুল আলমকে সাময়িকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপার্চায ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আলমকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো।

অন্যান্য ভিসির মেয়াদ ৪ বছর হলেও যেহেতু তিনি সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত, তাই রাষ্ট্রপতি যে কোনো তার এই নিযোগ বাতিল করতে পারবেন।

এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ