শিক্ষা

আন্দোলনে ঢাকা কলেজকে সমর্থন দিল ঢাবি শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের মহড়া। ফাইল ছবি।
শিক্ষার্থীদের মহড়া। ফাইল ছবি।

আন্দোলনে ঢাকা কলেজ শিক্ষার্থীদের পাশে দাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সেই সাথে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে তারা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করে রাজধানীর নীলক্ষেত মোড় এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকা অবরোধ নিয়েছে তারা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রলীগের বিভিন্ন হল শাখার সভাপতি-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারাও এতে অংশ নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের একটি দল বাইক শোডাউন নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করে। সেখানে পুলিশ এসে প্রথমে বাধা দিলে তাঁরা চলে যান।

শিক্ষার্থীরা জানান, নীলক্ষেত মোড় অবরোধ করার পর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা করতে এলে তাঁদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়া হয় ৷ এ সময় শিক্ষার্থীরা বাঁশ-লাঠি ইত্যাদি নিয়ে নীলক্ষেতের বিভিন্ন দোকানে হামলা করেন। এর আগে পলাশী-কাঁটাবন রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ করে দেন।

শিক্ষার্থীদের দাবি, আজিমপুর, হাজারীবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। এ ছাড়া আজিমপুরে বিডিআর ৩ নম্বর গেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুটি হল। দুটি হলের আবাসিক ছাত্রীরা ক্লাস-পরীক্ষার কারণে ক্যাম্পাসে আসতে চাইলে তাঁদের উত্ত্যক্ত করা হয়।

এদিকে গত রাতের ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সব দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

গতকাল সোমবার রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে ভোর পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ