শিক্ষা

হল বন্ধের নির্দেশ: অবরুদ্ধ ঢাকা কলেজের অধ্যক্ষ

অধ্যক্ষের রুমে তালা দিয়েছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত।
অধ্যক্ষের রুমে তালা দিয়েছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত।

সহিংসতা থামাতে ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধের নির্দেশ দিয়ে বিপাকে পড়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এই নির্দেশের বিরুদ্ধে এখন জোরালো আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। বিষয়টি গড়িয়েছে ছাত্র সংগঠন পর্যন্ত।

হল বন্ধের নোটিশ জারির পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সেখানে গিয়ে বলেছেন, “হল বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। প্রয়োজনে মার্কেট বন্ধ হবে। কিন্তু শিক্ষার্থীদের আবাসিক হল নয়।"

মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিকেলের মধ্যে ছাত্রাবাস খালি করতে বলা হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঐ নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেনকে তার কক্ষে অবরুদ্ধ করে হল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেয়।

এক দোকানে খাবারের বিল পরিশোধ নিয়ে কথাকাটাকাটির জেরে সোমবার মধ্যরাতে দোকান কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলে।

পুলিশের হস্তক্ষেপে রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবার সংঘর্ষ শুরু হয়, যা বিকাল পর্যন্ত চলে।

এমন পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ সকালে এক ঘোষণায় মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে। পরে বিকালে হল বন্ধের ঘোষণা আসে।

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা কলেজের সকল আবাসিক শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, উদ্ভূত পরিস্থিতিতে অদ্য ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার থেকে ৫ মে ২০২২ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা কলেজের হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। অদ্য মঙ্গলবার বিকালের মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়া হল।”

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ