শিক্ষা

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষার্থী। ফাইল ছবি।
শিক্ষার্থী। ফাইল ছবি।

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫৯ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন্সে (বিডিএস) ভর্তি পরীক্ষায় মোট ৩৯ হাজার ৩৯৫ জন পাস করেছে, যা ৫৯ দশমিক ৭৭ শতাংশ। এদের মধ্যে সরকারি ডেন্টালে ২৮৮ জন মেয়ে ও ২৫৭ জন ছেলে ভর্তির সুযোগ পাবেন।

বিকেলে প্রকাশ হতে পারে ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলবিকেলে প্রকাশ হতে পারে ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল

এবার ডেন্টালে সর্বোচ্চ নম্বর পেয়ে সারা দেশে সেরা হয়েছেন নাসরিন সুলতানা। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। নাসরিন ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী ডেন্টালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন। এই সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি হলেও শনিবার রাতেই ফল তৈরির কাজ শেষ হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৬টি ভেন্যুর বিভিন্ন কেন্দ্রে ডেন্টালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬৫ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ