বিশ্বসেরা গবেষকদের তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০ জন শিক্ষক স্থান পেয়েছেন। অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক ২০২২ সালের বিশ্বসেরা গবেষকদের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৬টি দেশের ১৫ হাজার ৪২৮টি বিশ্ববিদ্যালয়ের ৯ লাখ ৫ হাজার ৫৭৯ জন এবং দেশের ১৫৭টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৭৭২ জন গবেষক স্থান পেয়েছেন।
এডি সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের দাবি, তালিকায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, গবেষক ও অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-ইনডেক্স, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করা হয়েছে।
তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষকরা হলেন- আতিকুর রহমান, রেজওয়ানুল ইসলাম, মোস্তফা কামাল, এম মিজানুর রহমান, অশোক কুমার চক্রবর্তী, জি এম আরিফুজ্জামান খান, আবু হেনা মোস্তফা জামাল, জালাল উদ্দীন, মিনহাজ উল হক, দিপক কুমার পাল, মনিরুজ্জান, কে এম এ সোবহান, হেলাল উদ্দীন, রুহুল আমিন ভূঁইয়, ইব্রাহিম আবদুল্লাহ, আহসানুল হক, এম মানজারুল হক, শিপন মিয়া, রকিবুল ইসলাম এবং বখতিয়ার হাসান।