শিক্ষা

ঈদের পর শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির ফল

শিক্ষক নিয়োগ।
শিক্ষক নিয়োগ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের অধিক শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে আসন্ন ঈদুল ফিতরের পর।

জানা গেছে, বিশেষ গণবিজ্ঞপ্তিতে ৬ মাসের আইসিটি সনদধারীরা এবং আগে থেকেই নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন করে নিয়োগের আবেদন করেন। তবে এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী ৬ মাসের সনদধারীদের নিয়োগ বন্ধ করা হয়। যা এমপিও নীতিমালা-২০২১ এও বহাল রাখা হয়েছে। এরপরও ৬ মাসের সনদধারীরা নিয়োগ পেতে রিট করেছেন। রিটের শুনানি ঈদের আগে হওয়ার কথা থাকলেও বেঞ্চ ভেঙে যাওয়া এবং নতুন বেঞ্চে মামলার শুনানি না হওয়ায় বিশেষ গণবিজ্ঞপ্তির ফল আটকে গেছে।

নিয়োগদাতা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আদালতের রায় নিয়ে ঈদুল ফিতরের পর বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে আইসিটি সনদধারীদের বাদ দিয়েই বিশেষের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান বলেন, মামলা সংক্রান্ত জটিলতার কারণে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। আশা করছি ঈদের পর আপিল বিভাগ এ বিষয়ে একটি মতামত দেবে। এরপর আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করব।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের অধিক শিক্ষক নিয়োগ দিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গত ৮ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে আবেদন করেন ৩ লাখ ৪৩ হাজার ৪০৭ জন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ