শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মারা যাওয়া শিক্ষার্থী পলাশ আহমেদ। ছবি: সংগৃহীত
মারা যাওয়া শিক্ষার্থী পলাশ আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থী ডুবে মারা গেছেন। মারা যাওয়া শিক্ষার্থীর নাম পলাশ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

রোববার (২৯ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহিম।

তিনি জানান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক আবাসিক শিক্ষার্থী হলের পুকুরে গোসলে নেমে ডুবে যান। তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে তিনি পুকুরে গোসল করতে নেমে ডুবে যান। ডুবে যাওয়ার প্রায় ২৫ মিনিট পর খবর পেয়ে তাকে উদ্ধার করতে আসে ফায়ার সার্ভিসের একটি দল। তারা আসার আগেই তার বন্ধু ও হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এরপর দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দুপুর ২টা ২৫ মিনিটে তিনি মারা যান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ