শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক চাকরিচ্যুত

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। আর যৌন নির্যাতনের অভিযোগে অন্য এক শিক্ষককে চার বছরের জন্য পদোন্নতি স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিরশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

তিনি সাংবাদিকদের জানান, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৪ তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়। চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সালমা খাতুন।

সাদিকুল বলেন, তাদের মধ্যে হাবিবাকে বিধিবহির্ভূতভাবে অনুপস্থিত থাকার কারণে এবং সালমাকে সুপারভাইজারের স্বাক্ষর জালিয়াতির কারণে চাকরিচ্যুত করা হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় আগামী চার বছর তার পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ