শিক্ষা

চবি ছাত্রলীগের অবরোধ স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার

১০ ঘণ্টা পর স্থগিত হলো ছাত্রলীগের অবরোধ কর্মসূচি। বিশ্ববিদ্যালয় এলাকার স্থানীয় বাসিন্দারা ছাত্রদের মারধরের করেছে-এমন অভিযোগ এনে অবরোধের ডাক দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ।

বুধবার ভোর ৪ টায় এ অবরোধ শুরু হয়। চলে আড়াইটা পর্যন্ত। এর আগে ভোর সাড়ে তিনটায় স্থানীয় বাসিন্দাদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাশেদ হাসান ও উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেসের নেতা প্রদীপ চক্রবর্তী। এ ঘটনা জানাজানি হলে অবরোধ শুরু হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়।

প্রদীপ চক্রবর্তী ঘটনার বর্ণণা দিয়ে বলেন, ভোর সাড়ে তিনটায় তিনি রাশেদ হাসান ১ নম্বর গেট থেকে মোটরসাইকেলে ক্যাম্পাসে আসছিলেন। এক পর্যায়ে মদন ফকির মাজার এলাকায় আসলে স্থানীয় বাসিন্দা হানিফ ও তাঁর ভাই দলবল নিয়ে আক্রমণ করে। তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়েন বাসিন্দারা। তবে তার গায়ে লাগেনি গুলি। এক পর্যায়ে তিনি দৌড়ে ক্যাম্পাসে চলে আসতে সক্ষম হন।

এসব ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে হানিফ ও তাঁর দলের সদস্যদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধের ঘোষণা দেন উপপক্ষ ভার্সিটির এক্সপ্রেসের নেতা–কর্মীরা। পরে হানিফকে পুলিশ আটক করেছে এমন খবরে অবরোধ স্থগিত করেন তাঁরা।

হাটহাজারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ হানিফকে আটক করা হয়েছে। বাকিদেরও আটক করার চেষ্টা চলছে।

অভিযুক্ত হানিফ স্থানীয় ফতেহপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য বলে জানা যায়। এছাড়া তার ক্যাম্পাস এলাকায় ডিশ ও ব্রন্ডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা রয়েছে। পাশাপাশি তিনি আসবাবপত্র বিক্রি করেন।

তবে প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের অভিযোগ অস্বীকার করেন মোহাম্মদ হানিফ ও তাঁর ভাই ইকবাল। ইকবাল বলেন, তাঁরা দুই ভাই ঘুমাচ্ছিলেন। তাঁদের ফাঁসানো হচ্ছে৷ একই কথা বলেন তাঁর ভাই মোহাম্মদ হানিফ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ দিকে আটকের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মোহাম্মদ ইকবাল বলেন, তাঁরা বাসায় রয়েছেন। আটকের বিষয়টি সত্যি নয়।

অবরোধ স্থগিতের বিষয়ে প্রদীপ চক্রবর্তী বলেন, হামলায় অভিযুক্ত সকলে তিনদিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে। তা না হলে তাঁরা আবার অবরোধ করবেন। ঘটনায় কোনো মামলা করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, মামলার প্রস্তুতি নিচ্ছেন। শিগগির তাঁরা হাটহাজারী থানায় হত্যা চেষ্টার মামলা করবেন।

রবিউল হাসান ভূঁইয়া বলেন, মারধরের ঘটনায় অভিযান চালিয়ে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। খুব শিগগির জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ