শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে কর্মমুখী ১২ কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়

দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে কর্মমুখী ১২টি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স।

বৃহস্পতিবার (২জুন) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, যুগের চাহিদার নিরিখে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যান প্রণয়ন করছে। এরই অংশ হিসেবে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ১২টি কর্মমুখী পিজিডি কোর্স চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে নতুন কর্মসংস্থানে যুক্ত হতে পারবেন। পাশাপাশি কোভিড পরিস্থিতি বিবেচনায় ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয়।

সভায় চূড়ান্ত অনুমোদিত কর্মমুখী ১২টি পিজিডি কোর্সগুলো মধ্যে রয়েছে- ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, অন্ট্রাপ্রেনারশিপ, ফার্মিং টেকনোলজি, ডাটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি, সিকিউরিটি ম্যানেজমেন্ট।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, পিএসসির সদস্য অধ্যাপক মো. হামিদুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাববীর আহমেদ, বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ অ্যাকাডেমিক কাউন্সিলের ৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ