শিক্ষা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি যুদ্ধ আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৩ জনের লড়াই দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

গত বছরের মতো এবারও দেশের আট বিভাগে সরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শুক্রবার (৩ জুন) সকাল ১১টা থেকে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

৯৩০টি আসনের বিপরীতে এবার পরীক্ষায় বসার আবেদন করেছেন ৩০ হাজার ৭১৯ জন শিক্ষার্থী, সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রার্থী আছেন ৩৩ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়া শুরু হয় ২০ এপ্রিল, ওই কার্যক্রম চলে ১০ মে পর্যন্ত। বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার যুক্তি দেখিয়ে এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি সাড়ে তিনশ টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।

'গ' ইউনিটের পর ৪ জুন হবে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এ ছাড়া ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ