শিক্ষা

ঢাবিতে দল-মত-আদর্শ পোষণের এখতিয়ার শিক্ষার্থীদের আছে: উপাচার্য

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে, কোন সংগঠন করবে না এটা একবারেই তাদের নিজস্ব বিষয়।

তিনি আরও বলেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা এগুলোর পরিচর্যা ও লালন কেন্দ্র। এখানে শিক্ষার্থীদের দল-মত-আদর্শ পোষণ করার এখতিয়ার আছে।

শুক্রবার (৩ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আমরা আশা করি- অনুপ্রাণিত করি যারা মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর যে আদর্শ সে আদর্শকে যারাই ধারণ করবে তাদের জন্য এই বিশ্ববিদ্যালয় অবাধ বিচরণ কেন্দ্র। আমাদের শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণি কার্যক্রম পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের একাডেমিক জীবন সমাপ্ত করে দেশ জাতি ও তাদের পরিবারের কল্যাণে কাজ করতে খুবই উদ্যোগী। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক বিষয়।

ডাকসুর বিষয়ে উপাচার্য বলেন, ডাকসু একটি প্রত্যাশিত বিষয়। আপনারা যেমন প্রত্যাশা করেন আমরাও এটি প্রত্যাশা করি। নেতৃত্ব নেতৃত্ব বিকাশের জন্য এটা খুবই জরুরি। যখন সুন্দর একটি পরিবেশ ও সবাই এক জায়গায় বুঝতে পারব তখন বিগত সময়ের মতো আবারও আমরা ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে পারব।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ