শিক্ষা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বুয়েটে ভর্তিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট। ফাইল ছবি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট। ফাইল ছবি।

১৭ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী (প্রাথমিক বাছাই) পরীক্ষা শনিবার (৪ জুন) অনুষ্ঠিত হবে। এদিন দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিফট-১ ‘ক’ ও ‘খ’ গ্রুপে সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং শিফট-২ ‘ক’ ও ‘খ’ গ্রুপে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।

বুয়েটে স্নাতকে ভর্তি পরীক্ষা হবে দুই ধাপে। এর মধ্যে প্রাক-নির্বাচনী পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে আজ। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১৮ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

এর আগে প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ হাজার ৩৩ জন প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রাক-নির্বাচনী পরীক্ষায় প্রথম শিফটে ৮ হাজার ৫১৭ এবং দ্বিতীয় শিফটে ৮ হাজার ৫১৬ শিক্ষার্থী পরীক্ষা দেবেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ