শিক্ষা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

গণবিজ্ঞপ্তির ১১৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ

এনটিআরসিএ’র বিশেষ গণবিজ্ঞপ্তি ২০২২ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে মোট নির্বাচিত প্রার্থী ১১ হাজার ৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ করল শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (৫ জুন) সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর মাধ্যমে শূন্য পদে শিক্ষক নির্বাচন সংক্রান্ত সুপারিশের ফল প্রকাশ করেন।

তিনি জানিয়েছেন, পুলিশ ভ্যারিফিকেশনের পরে চূড়ান্ত নিয়োগ হবে।

এসব নিয়োগে ভোগান্তির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ মিললে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন মন্ত্রী।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগও এনটিআরসিএ'র মাধ্যমে করার বিষয়ে দ্রুত বৈঠকে বসবে মন্ত্রণালয়। পিএসসি'র আদলে এনটিআরসিএ'কে গড়ার বিষয়টি রিভিউ করা হবে, পরিবর্তন হবে কি না, এখনই বলা যাচ্ছে না।

তিনি বলেন, ‘এবছর হচ্ছে না জেএসসি, জেডিসি পরীক্ষা। প্রতিষ্ঠান পর্যায়ে মূল্যায়ন হবে। দেয়া হবে সনদ। ২০২৪ থেকে এই পরীক্ষাই থাকছে না, ফলে ২০২৩ সালেও নেয়ার কথা আসছে না।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ