শিক্ষা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

জেএসসি-জেডিসি আর থাকছে না

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) পরিক্ষা
জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) পরিক্ষা

জেএসসি এবং জেডিসি পরীক্ষা ২০২৪ সাল থেকে আর থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রবিবার (৫ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, চলতি বছরও এই পরীক্ষা নেয়া হবে না।

এর আগে ২৯ মে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। আগামী ১৯ জুন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। ২২ আগস্ট শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। যা শেষ হবে অক্টোবরের শেষ দিকে। এরপর বছরের বাকি সময়ে জেএসসি-জেডিসির ৩০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন সম্ভব হবে না।

জেএসসি-জেডিসি পরীক্ষার পরিবর্তে গত দুই বছরের মতো ক্লাস মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ