শিক্ষা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর উদ্বোধন: ২৫ জুনের এসএসসি ২৪ জুন

এসএসসি পরীক্ষার্থী / ফাইল ছবি
এসএসসি পরীক্ষার্থী / ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে। রোববার (১২ জুন) শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসে এবার এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

দীপু মনি বলেন, ‘এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় বসবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। আগামী ১৯ জুন এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

২০২২ খ্রিষ্টাব্দে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ৬ জুলাই। আর ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

অপর দিকে ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে দাখিলের ব্যবহারিক পরীক্ষা। প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেয়া হলেও করোনা মহামারির কারণে এ বছর পিছিয়ে দেয়া হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ