শিক্ষা

প্রথম উপাচার্য পেলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ড. মো. আবু নাঈম শেখ
ড. মো. আবু নাঈম শেখ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবু নাঈম শেখকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনিই এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।

মঙ্গলবার (১৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ড. নঈম শেখ জাপান সরকারের বৃত্তির অধীনে কিয়োটো বিশ্ববিদ্যালয়ে গবেষণা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকে (সম্মান) ১ম শ্রেণিতে ৪র্থ এবং স্নাতকোত্তরে ১ম শ্রেণিতে ৩য় স্থান অর্জন করেন।

এই গণিতবিদের ২০টির বেশি গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে এবং ১টি গণিতের আন্তর্জাতিক কংগ্রেসে প্রকাশিত হয়। সাড়ে ৩২ বছরের অভিজ্ঞ এই বরেণ্য অধ্যাপক একাধিকবার ডুয়েটের সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, ছাত্রকল্যাণ পরিচালক, বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ড. নঈম শেখ ভিজিটিং ফেলো হিসেবে অস্ট্রেলিয়ার দা কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে দায়িত্ব পালন করেন।

বতর্মানে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য হিসেবে আছেন। তাছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রাষ্ট্রপতি মনোনীত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন খ্যাতিমান এই গণিতবিদ।

তিনি গাজীপুর কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামে সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। সন্তানেরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে অধ্যয়ন শেষে সড়ক ও জনপথ এবং বিপিডিবিতে কর্মরত আছেন। স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক। পুত্রবধু বুয়েট থেকে পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং মেয়ের জামাই বুয়েট থেকে অধ্যয়ন শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ