শিক্ষা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত

এসএসসি পরীক্ষার্থী / ফাইল ছবি
এসএসসি পরীক্ষার্থী / ফাইল ছবি

বন্যার কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী রবিবার (১৯ জুন) সারা দেশে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৭ জুন) শিক্ষামন্ত্রীর দপ্তরের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দেশ টিভিকে বলেন, ‘দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সব শিক্ষাবোর্ডের সব বিষয়ের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘নতুন সময়সূচী পরে জানানো হবে।’

গত কয়েক দিন ধরে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পানির কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সড়ক ও বাড়িঘর তলিয়ে যাওয়ায় পরীক্ষায় অংশ নেয়া নিয়ে শঙ্কায় ছিলেন তারা।

সিলেটে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা। গোয়াইনঘাটে ৪৮ ও কোম্পানীগঞ্জে ২৬ প্রতিষ্ঠানের সবগুলোতেই পাঠদান বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া কানাইঘাটে ৩৭টি, জৈন্তাপুরে ১২টি, বিশ্বনাথে ১৩টি, সিলেট সদরে ১৯ ও জকিগঞ্জে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ