শিক্ষা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

আজ বুয়েটে ভর্তির চূড়ান্ত পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট। ফাইল ছবি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট। ফাইল ছবি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৮ জুন)। বুয়েট ক্যাম্পাসে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটের এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট ৬ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন।

প্রথম শিফটে মডিউল-এ ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং দ্বিতীয় শিফটে মডিউল-বি ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ৬ জুলাই নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

এর আগে, গত ৪ জুন বুয়েটে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী (প্রাথমিক বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনীত করা হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ