শিক্ষা

বন্যার কারণে শাবিপ্রবির সব পরীক্ষা স্থগিত

 ফাইল ছবি
ফাইল ছবি

বন্যার কারণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (২২ জুন) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধানদের জরুরি মিটিং শেষে এক সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেট সভায় শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জায়েদা শারমিন।

তিনি বলেন, বুধবার বিকেলে উপাচার্য মহোদয়ের বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধানদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এরপর রাতে সিন্ডিকেট সভায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভিন্ন বিভাগের বাকি পরীক্ষাগুলো ঈদের ছুটির পর নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় চারটি সেশনে সেমিস্টার ফাইনাল চলছে। তবে যারা প্রথম বর্ষে আছেন তাদের ক্লাস চলছে। তাতে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় তাদের ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু বন্ধের মধ্যে কোনো শিক্ষক চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ