শিক্ষা

ঢাবির ‘খ’ ইউনিটে ৯০ শতাংশই ফেল

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষার পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।

সোমবার (২৭ জুন) দুপুর ১টার পর উপাচার্য দপ্তর সংলগ্ন ভার্চ্যুয়াল ক্লাসরুমে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৫৬ হাজার ৯৭২ জন ভর্তিচ্ছুরা। এদের মধ্যে এক হাজার ৭৮৮টি আসনের বিপরীতে ৫ হাজার ৬শ ২২জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফল মোবাইলফোন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও জানা যাবে। মোবাইলফোনের যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Kha স্পেস (ভর্তি পরীক্ষার রোল নম্বর) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd থেকে ফলাফল জানা যাবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ