শিক্ষা

বিদ্যালয় ৩, কলেজ ৪ জুলাই থেকে ঈদের ছুটি

 ফাইল ছবি
ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে যথাক্রমে রোববার (৩ জুলাই) ও সোমবার (৪ জুলাই) থেকে। অপর দিকে মাদরাসায় ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে শনিবার (২ জুলাই) থেকে।

শুক্রবার (১ জুলাই) শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে, আগামী ৩ জুলাই থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। মাধ্যমিক স্কুলগুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৫দিন বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুসারে, এ প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি ৪ জুলাই (সোমবার) থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই (শনিবার) থেকে সরকারি-বেসরকারি কলেজে ক্লাস শুরু হবে।

আর মাদরাসার ঈদের ছুটি শুরু হচ্ছে শনিবার (২ জুলাই) থেকে। মাদরাসার ছুটি শেষ হবে ১৪ জুলাই। পরদিন শুক্রবার হওয়ায় ১৬ জুন (শনিবার) থেকে মাদরাসায় ক্লাস শুরু হবে।

এদিকে, গত মঙ্গলবার (২৮ জুন) থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) গণমাধ্যমকে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে আগে থেকে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে। তবে, দেশের ১৮টি জেলায় বন্যা পরিস্থিতির কারণে অনেক আগে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অনেক স্থানে আবার এসএসসি পরীক্ষার কারণে বন্ধ ঘোষণা করা হলেও সে পরীক্ষা পিছিয়ে গেলেও আর পাঠদান শুরু করা হয়নি। এসব স্কুল ঈদের পর খোলা হবে বলেও জানা গেছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ