শিক্ষা

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল কাল

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (৪ জুলাই) প্রকাশ করা হবে।

রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, আগামীকাল একই সময়ে একই ভেন্যুতে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৮৫১টি। এর বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৭০৮ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ