শিক্ষা

বুয়েটের পর ঢাবিতেও প্রথম আসীর

আসীর আনজুম খান
আসীর আনজুম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজ থেকে এইচএসসি দেওয়া আসীর আনজুম খান। বুয়েটের ভর্তি পরীক্ষাতেও প্রথম হয়েছিলেন আসীর। আর মেডিকেল ভর্তি পরীক্ষায় হয়েছিলেন ষষ্ঠ।

সোমবার (৪ জুলাই) ঢাবির ক ইউটের ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ১০ দশমিক ২৯ শতাংশ। পাস করেছেন ১১ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী।

প্রথম হওয়া আসীর আনজুম খান এমসিকিউ ও লিখিত পরীক্ষায় মোট ৯৫ নম্বর পেয়েছেন। এর মধ্যে এমসিকিউতে পদার্থ বিজ্ঞানে পেয়েছেন ১৩.৭৫, রসায়নে ১৫, গণিতে ১৫, জীববিজ্ঞানে ১৩.৭৫ পেয়েছেন। লিখিততে পদার্থ বিজ্ঞানে পেয়েছেন ১০, রসায়নে পেয়েছেন ৯, গণিতে পেয়েছেন ১০ এবং জীববিজ্ঞানে ৮.৫।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ তার মোট প্রাপ্ত নম্বর ১১৫। ভর্তি পরীক্ষায় ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন তিনি।

বুয়েট, মেডিকেল ছাড়াও গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষাতেও ভালো ফল করেছেন আসীর। ওই পরীক্ষায় অষ্টম হয়েছিলেন তিনি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ