শিক্ষা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ঢাবির ‘ঘ’ ইউনিটে পাস ৮.৫৮%

ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ৬ হাজার ১১১ জন পাস করেছেন, যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক ৫৮ শতাংশ ।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

এবছর ‘ঘ’ ইউনিটে ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন মাত্র ৬ হাজার ১১১ জন, যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক ৫৮ শতাংশ । বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। ‘ঘ’ ইউনিটে মোট আসন ১ হাজার ৩৩৬টি।

যেভাবে ফলাফল জানা যাবে

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এছাড়া আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে থেকে DU GHA টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানতে পারবেন।

পাস করা শিক্ষার্থীদের আগামী ৭ জুলাই বিকেল ৩টা থেকে ২৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ