জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (৬ জুলাই) এ ফল প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান এই ফলাফলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৫০টি কলেজের মোট ৪ লাখ ৪৪ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী ২ লাখ ৩৭ হাজার ১২৭ জন তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এলএলবি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় সারাদেশে মোট ১৩ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১১৭ জন। পাসের হার ৭৬ দশমিক ৩ শতাংশ।