শিক্ষা

সাত কলেজের স্নাতকে ভর্তি আবেদন শুরু শুক্রবার

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ভর্তি আবেদন শুরু হবে শুক্রবার (১৫ জুলাই) থেকে। যা ৩১ জুলাই পর্যন্ত চলবে। এবারও বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ-এ তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd/) পাওয়া যাবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে, গত ২৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত ভর্তি সর্ম্পকিত সভায় এই সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এবারে সরকারি সাতটি কলেজে সর্বমোট ২২ হাজার ৩৪০টি আসনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনে যোগ্যতা:

ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২১ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভিত্তিক আবেদনের ক্ষেত্রেও আলাদাভাবে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে।

ইউনিটভিত্তিক আবেদন যোগ্যতা হলো- বিজ্ঞান ইউনিটে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০, কলা ও মানবিক এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০ এবং বাণিজ্য এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) জিপিএ ৬.৫০।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ