শিক্ষা

প্রাথমিকে ৪০ হাজার শিক্ষক নিয়োগ চলতি বছরে

শিক্ষক নিয়োগ
শিক্ষক নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে চলতি বছরের মধ্যে। বর্তমানে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা চলছে। আগস্ট মাসের মধ্যে এটি শেষ হওয়ার কথা রয়েছে। অক্টোবর থেকে উত্তীর্ণদের যোগদান শুরু হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার শিক্ষক নিয়োগ দিতে ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুবছর পর তা শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা শুরু করা হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এরই মধ্যে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শেষে হয়েছে। এখন দ্বিতীয় ও তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা চলছে। আগামী মাসের মধ্যে (আগস্ট) সব জেলার মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নির্বাচিতদের যোগদান কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম দেশ টিভিকে জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা শেষে বর্তমানে মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। এটি শেষ পর্যায়ে রয়েছে। মৌখিক পরীক্ষার ফলাফল দ্রুত সময়ে প্রকাশ করে নির্বাচিতদের যোগদান শুরু করা হবে।

তিনি বলেন, চলতি বছরের মধ্যে শিক্ষক নিয়োগের সব স্তরের কাজ শেষ করে নিয়োগ দেওয়া হবে। বুয়েটের মাধ্যমে ফলাফল তৈরির কাজ করা হচ্ছে। পরীক্ষার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ