শিক্ষা

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু রোববার

 ফাইল ছবি
ফাইল ছবি

আগামী ২৪ জুলাই শুরু হচ্ছে ৪৩তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা। চলবে ৩১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মোট ১৫ হাজার ২২৯ জন প্রার্থীকে এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএসসি কর্তৃক ৪৩তম বিসিএস’র লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৪ জুলাই সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে এবং শেষ হবে আগামী ৩১ জুলাই। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা হলে বই, ব্যাগ, ঘড়ি, ক্রেডিট কার্ড/ব্যাংক কার্ড, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় বিন্যস্ত করে এবং প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারী দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। দৈবচয়ন প্রক্রিয়ায় নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা কিছুটা সময় সাপেক্ষ। এ পরিপ্রেক্ষিতে, নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা হলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ