শিক্ষা

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

বিসিএসের লিখিত পরীক্ষা
বিসিএসের লিখিত পরীক্ষা

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা ইংরেজি বিষয়ের মাধ্যমে শুরু হয়েছে। রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় শুরু হয়েছে এই পরীক্ষা, শেষ হবে দুপুর ২টায়। পরীক্ষা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

এর আগে, গত ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা চলবে।

পরীক্ষা হলে বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রার্থীরা গহনা-অলংকার জাতীয় কিছু ব্যবহার এবং ক্রেডিট কার্ড/ব্যাংক কার্ড বা এ ধরনের কোনো কিছু বহন করতে পারবে না।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ চাকরিপ্রার্থী। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ